২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাতের গুলিতে নিহত ১

সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা গ্রামে শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আব্দুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং অপর এক জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

সিলেট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা গ্রামে শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আব্দুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং অপর এক জন আহত হয়েছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে ওই গ্রামের হাজি মনিরউদ্দিনের বাড়িতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল ভেঙে ঢুকে পড়ে। মনিরউদ্দিনের মেয়ে এক সুযোগে মোবাইলে ফোনে ডাকাতির কথা গ্রামের এক লোককে জানালে শত শত গ্রামবাসী ওই বাড়ি ঘিরে ফেলে। বিষয়টি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ ঘটনাস্থলেই মারা যান বলে আমির জাফর জানান। ডাকাতের গুলিতে গৃহকর্তা মনিরউদ্দিনও আহত হন। এএসপি জাফর জানান, ডাকাতি ও হত্যাকাণ্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭৪৮ ঘ.