ঢাকা,জনুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা ও ঢাকার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ৩৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে অতিরিক্ত মহাপরিদর্শক (টেলিকম) ফিরোজ আল মুজাহিদ খান কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক পদে আতিকুল ইসলাম, ডিসি (রমনা); অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রখফার সুলতানা খানমকে সাংস্কৃতিক সম্পাদক এবং এডিসি (রমনা) মাহাবুবুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২২১৩ ঘ.
bdnews24