২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকা ভাগাভাগির সময় ৮ প্রকৌশলী গ্রেপ্তার

ঘুষের টাকা ভাগাভাগির সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আট প্রকৌশলীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে তাদের ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সওজ'র ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্লক ম্যানেজমেন্ট) মমিনুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা) রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যমুনা সেতু) আব্দুল্লা হেল কাফি, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম মাইনুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ও প্রজেক্ট কো অর্ডিনেটর মমতাজউদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঘুষের টাকা ভাগাভাগির সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আট প্রকৌশলীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে তাদের ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সওজ'র ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্লক ম্যানেজমেন্ট) মমিনুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা) রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যমুনা সেতু) আব্দুল্লা হেল কাফি, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম মাইনুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ও প্রজেক্ট কো অর্ডিনেটর মমতাজউদ্দীন। এ বিষয়ে ধানমণ্ডি থানার উপ--পরিদর্শক নুরুন্নাহার মনি বলেন, ভোর ৫টা ২০ মিনিটে তাদের ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি ঘুষ গ্রহণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে সাতমসজিদ রোডের কফি ওয়ার্ল্ড ফাস্টফুডের দোকান থেকে ১৩ লাখ ৯৯ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। তবে কে এ বিপুল পরিমাণ ঘুষের টাকা দিয়েছে তা সুনির্দিষ্ট করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/২১৪১ ঘ.