২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি বদলায়নি: গীতা পাসি

তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স গীতা পাসি। বৃহস্পতিবার বারিধারায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন। এছাড়া ২০০৮ এর মধ্যেই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স গীতা পাসি। বৃহস্পতিবার বারিধারায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা বলেন। এছাড়া ২০০৮ এর মধ্যেই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি। গীতা পাসি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে। এ বছরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ অনুসারে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকে আমরা (যুক্তরাষ্ট্র সরকার) সমর্থন করি।" তিনি বলেন, "বাংলাদেশে গণতন্ত্র পুনর্বহালে সরকারের প্রতি আহ্বান জানিয়ে চলেছি আমরা।" এক প্রশ্নের জবাবে গীতা পাসি বলেন, "জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধি, উপদেষ্টাদের পদত্যাগ ইত্যাদি বিষয়ের সঙ্গে নির্বাচনী রোডম্যাপের বিষয়টি মিলিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে।" "আমরা দেশের জনগণ ও তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আছি এবং সরকারের কাছাকাছি থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সমর্থন জানাচ্ছি।" তিনি জানান, প্রায় নয় কোটি ভোটারের নিবন্ধন যেকোনো সরকারের জন্যই একটি বিশাল দায়িত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/১৯৫০ ঘ.