২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে দুদকের নোটিশ: লিভ টু আপিল মঞ্জুর করেছে সুপ্রিমকোর্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া দুদক নোটিশের ভিত্তিতে কোন ধরণের কার্যক্রম গ্রহণ না করার জন্য দুদককে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। দুদকের আপিলের ওপর আগামী ১২ ফেব্র"য়ারি শুনানি অনুষ্ঠিত হবে। ওই সময় পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া দুদক নোটিশের ভিত্তিতে কোন ধরণের কার্যক্রম গ্রহণ না করার জন্য দুদককে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। দুদকের আপিলের ওপর আগামী ১২ ফেব্র"য়ারি শুনানি অনুষ্ঠিত হবে। ওই সময় পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এসব আদেশ দেন। আপিল বিভাগের আদেশের পর শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "এতদিন পর আপিল বিভাগ একটা ভাল আদেশ দিয়েছে। আমরা এ আদেশে খুশি ও গর্বিত। দুই পক্ষের শুনানি গ্রহণ করে আদালত আদেশ দিবে এটাই স্বাভাবিক।" শেখ হাসিনার গ্রেপ্তারের পরদিন, ১৭ জুলাই দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। ৫ আগস্ট এর বিরুদ্ধে হাইকোর্ট রিট করেন শেখ হাসিনা। ২১ নভেম্বর হাইকোর্ট দুদকের নোটিশ অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে দুদক সুপ্রিমকোর্টে লিভ টু আপিল দায়ের করেছিল। ৩ ডিসেম্বর আপিল বিভাগ ২ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করে। ২ জানুয়ারি এই স্থগিতাদেশের মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১১৫৪ঘ.