২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ৪৭ বস্তা চালসহ খাদ্য গুদামের শ্রমিক গ্রেপ্তার

গঙ্গাচড়া উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামের শ্রমিক লতিফের বাড়ি থেকে বুধবার টেস্ট রিলিফ প্রকল্পের ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

রংপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঙ্গাচড়া উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামের শ্রমিক লতিফের বাড়ি থেকে বুধবার টেস্ট রিলিফ প্রকল্পের ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লতিফের বাড়ি থেকে বিপুল পরিমাণ চাল ট্রাকে তোলা হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তার বাড়ি থেকে টেস্ট রিলিফের (টিআর) ৪৭ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লতিফকে গ্রেপ্তার এবং ট্রাকটি আটক করা হয়েছে। তিনি বলেন, "জিজ্ঞাসাবাদে লতিফ দাবি করেছে, গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন টিআর প্রকল্পের জন্য বরাদ্দ এই চাল এক লোক কিনে এনে তার বাড়িতে রেখেছিল। কিন্তু এরকম কোনো লোকের হদিস আমরা পাইনি।" বজলুর রশীদ জানান, লতিফকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫৫ গ.