ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতির ঘটনার প্রায় তিনদিন পর বুধবার গ্রাহকরা ব্র্যাক ব্যাংক ধানমন্ডি শাখায় গিয়ে তাদের লকার দেখলেন। ক্ষতির শিকার হননি এমন লকার মালিকরাও এদের মধ্যে ছিলেন।
সচক্ষে দেখার পর কয়েকজন গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, লকারগুলো ডাকাতদের হাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আলামত নেই বলে তাদের মনে হয়েছে। (আরো তথ্যসহ)
রোববার সকালে লকার ভেঙে ডাকাতির ঘটনা প্রকাশিত হওয়ার পর প্রায় ৪দিন অতিবাহিত হলেও পুলিশ মালামাল উদ্ধার কিংবা উল্লেখযোগ্য কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'নিদমহল হোটেলের কর্মচারি শাহ আলম, সুজন, সুপন বড়
bdnews24