২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পরামর্শক পদে নিয়োগ পাচ্ছেন কয়েকজন

প্রধান উপদেষ্টার কয়েকজন পরামর্শক (বিশেষ সহকারি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এলক্ষ্যে সরকারের কার্যপ্রণালী বিধি (রুলস অব বিজনেস) সংশোধন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্যপ্রণালী বিধি সংশোধনী প্রস্তাবে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন।" এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বুধবার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টার পরামর্শক হিসেবে ৬/৭ জনকে খুব শিগগিরই নিয়োগ দেয়া হচ্ছে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টার কয়েকজন পরামর্শক (বিশেষ সহকারি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এলক্ষ্যে সরকারের কার্যপ্রণালী বিধি (রুলস অব বিজনেস) সংশোধন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্যপ্রণালী বিধি সংশোধনী প্রস্তাবে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন।" এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বুধবার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টার পরামর্শক হিসেবে ৬/৭ জনকে খুব শিগগিরই নিয়োগ দেয়া হচ্ছে।" (আরও তথ্যসহ) পরামর্শকদের পদমর্যদা কি হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এজন্য বিদ্যমান আইন কানুন পরীক্ষা করে দেখা হচ্ছে।" সাংবিধানিক কারণে উপদেষ্টা পরিষদের আকার বড় করা সম্ভব না হওয়ায় পরামর্শক নিয়োগ দেয়া হচ্ছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, সরকারের আকার বড় করার জন্য আরো কয়েক জন উপদেষ্টা নিয়োগ দেয়া হলে সংবিধান লঙ্ঘন হবে কিনা এ বিষয়ে মত দেয়ার জন্য আইন কমিশনের কাছে চিঠি দিয়েছিল সরকার। কিন্ত কমিশন নেতিবাচক মত দেয়ায় সরকার ১১ জনের বাইরে কোন উপদেষ্টা নিয়োগ দেয়নি। ফাহিম মুনেম বলেন, "বৃহস্পতিবার সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নতুন উপদেষ্টারাও যোগ দেবেন। সেখানে তাদের দপ্তর বণ্টন করে দেয়া হবে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে নতুন উপদেষ্টারা মন্ত্রণালয়ে নিজ নিজ দপ্তরে আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/জিএনএ/এমএইচবি/২২০৪ ঘ.