২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর কর্মকর্তা জহুরুল হক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক পরিচালক জহুরুল হক এবং তার স্ত্রী আফিয়া হকের বিরুদ্ধে জ্ঞাত আয় -বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশন বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক পরিচালক জহুরুল হক এবং তার স্ত্রী আফিয়া হকের বিরুদ্ধে জ্ঞাত আয় -বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। রমনা থানার উপ পরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের উপ পরিচালক মনিরুজ্জামান খান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জহুরুল হক এবং তার স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তারা প্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এনামুল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং জরুরি ক্ষমতা বিধিমালায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/১৯১৪ঘ.