পটুয়াখালী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইলিয়াস বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে লাউকাঠি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন হাবিবুর রহমান জানান।
তিনি বলেন, বাচ্চুর বিরুদ্ধে ২০০৩ সালের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এতদিন সে পালিয়ে ছিল।
বাচ্চুকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24