২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে চাল বিক্রি শুরু

বুধবার সকাল থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার। দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোল্লা ওয়াহিদুজ্জামান মতিঝিলের একটি দোকানে ওএমএস কার্যক্রম উদ্বোধন করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 06:01 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারী ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বুধবার সকাল থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার। দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলায় এই কর্মসূচি চালু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোল্লা ওয়াহিদুজ্জামান মতিঝিলের একটি দোকানে ওএমএস কার্যক্রম উদ্বোধন করেছেন।" তিনি বলেন, "১ হাজার ৯৯০ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। আজ (বুধবার) প্রথম দিন ১ হাজার ৩০৫ জন ডিলার সরকারি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে খোলা বাজারে বিক্রি শুরু করেছে।" দু'দফা বন্যা এবং সিডরের আঘাতে আমনের ব্যাপক ক্ষতি হওয়ার প্রেক্ষাপটে চালের মূল্য নিয়ন্ত্রনে সরকার খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) চালুর সিদ্ধান্ত নেয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে ৯ জানুয়ারী থেকে ওএমএস চালুর সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওএমএস'র চাল বিক্রির জন্য ঢাকা মহানগরীতে ৪৫০ জন ডিলার রয়েছে। সারা দেশে রয়েছে ১ হাজার ৯৯০ জন ডিলার। ডিলাররা দিনে ৮৫০ কেজি করে চাল বিক্রি করবেন। প্রতি পরিবার একদিন পর পর ৩ কেজি করে চাল কিনতে পারবে। প্রতি কেজি চালের দাম দিতে হবে ২৫ টাকা। বাজারে বর্তমানে যে চাল ৩০ থেকে ৩২ কেজি বিক্রি হচ্ছে ওএমএস'র মাধ্যমে সেই চালই ২৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচি চালাতে জানুয়ারী মাসে ২৫ হাজার ৩৭২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর পাশাপাশি বিডিআর'র বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার মেট্রিক টন চাল। ওএমএস উদ্বোধনের পর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, "সরকার আশা করছে এ কর্মসূচি চালের বাজারে ইতিবাচব প্রভাব ফেলবে। চালের দাম কমবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গ্রামে সরকারের ভিজিএফ, টিআর, কাবিখাসহ খাদ্য সহায়তামূলক বেশ কিছু কর্মসূচি চলছে । এছাড়া আমন মৌসুম মাত্র শেষ হয়েছে। অনেকের ঘরেই এখন পর্যন্ত চাল রয়েছে। এসব বিষয় বিবেচনা করে গ্রাম পর্যন্ত ওএমএস কর্মসূচি ছড়িয়ে দেয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১১৫৬ ঘ.