ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঔপনিবেশিক পুলিশ আইনে আমূল সংস্কার এনে পুলিশকে সেবাপরায়ণ ও আধুনিকমনস্ক করতে হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় এ কথা বলেছেন।
সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে পুলিশ বাহিনীকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। (আরো তথ্যসহ)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বাস্তবতার নিরিখে এ বাহিনীকে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। ঔপনিবেশিক কর্তৃত্ববাদী আচরণের আমূল পরিবর্তন ঘটিয়ে পুলিশকে সেবাপরায়ণ ও আধুনিকমনস্ক করতে হবে। এ লক্ষ্যে পুলিশ আইনে আমূল সংস্কার আনা প্রয়োজন।"
পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় সরকারের গোচরে রয়েছে উল্লে
bdnews24