২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাগাড়ি পোড়ানোর মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর শাহবাগে গত আগস্টে ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়ার মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ছাড়াও হত্যা চেষ্টা, পুলিশের কাজে বাধা, বেআইনিভাবে সমাবেশ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শাহবাগে গত আগস্টে ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়ার মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ছাড়াও হত্যা চেষ্টা, পুলিশের কাজে বাধা, বেআইনিভাবে সমাবেশ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও শাহাবাগ থানার উপ-পরিদর্শক মো. আলী আজগর খান সোমবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেন। অভিযুক্তদের মধ্যে কাজী জাহিদুল ইসলাম বিপ্লব, মো. দ্বীন ইসলাম অ্যানজেল, মো. রফিকুল ইসলাম সুজন, লিটন মাহমুদ, মানবেন্দ্র দেব, মো. দ্বীন ইসলাম ও আসাদুজ্জামান কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন