২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে গ্যাস অনুসন্ধানে পিএসসির খসড়া আরও পরীক্ষার নির্দেশ

বঙ্গোপসাগরের গভীর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান সংক্রান্ত উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সোমবার কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া উপস্থাপন করা হলে এ নির্দেশ দেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "পিএসসির খসড়া প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষার জন্য জ্বালানি সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের গভীর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান সংক্রান্ত উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সোমবার কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া উপস্থাপন করা হলে এ নির্দেশ দেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "পিএসসির খসড়া প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষার জন্য জ্বালানি সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিবে। মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠাবে।" এ সংক্রান্ত কমিটিতে সদস্য থাকছেন অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও নৌবাহিনীর প্রতিনিধি। জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে যাতে কোনও খুঁত না থাকে সে জন্যই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খুঁটিনাটি বিশ্লে