২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে উদ্ধার করা 'জেএমবি'র বোমা ধ্বংস

কিশোরগঞ্জের আখড়া বাজার এলাকা থেকে উদ্ধারকৃত ১২টি শক্তিশালী বোমা ও ৮টি পাওয়ার জেল রোববার দুপুরে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। ঢাকা থেকে আসা র‌্যাবের উপ-সহকারী পরিচালক লোকমান মিয়ার নেতৃত্বে চার সদস্যের বিস্ফোরক বিশেষজ্ঞ দল কিশোরগঞ্জ পুলিশ লাইনের পশ্চিমে মুকসেদপুর মাঠে বোমাগুলো ধ্বংস করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের আখড়া বাজার এলাকা থেকে উদ্ধারকৃত ১২টি শক্তিশালী বোমা ও ৮টি পাওয়ার জেল রোববার দুপুরে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। ঢাকা থেকে আসা র‌্যাবের উপ-সহকারী পরিচালক লোকমান মিয়ার নেতৃত্বে চার সদস্যের বিস্ফোরক বিশেষজ্ঞ দল কিশোরগঞ্জ পুলিশ লাইনের পশ্চিমে মুকসেদপুর মাঠে বোমাগুলো ধ্বংস করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনওয়াজ দিলরুবা খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ দলটি জানায়, বোমাগুলো শক্তিশালী ছিল। শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় মাছ ধরার সময় একটি মজা পুকুর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। বোমার গায়ে 'জেএমবি-৩' লেখা ছিল। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানিয়েছিলেন, সম্ভবত ২০০৬ সালে বিভিন্ন জেলায় সিরিজ বোমা হামলার সময় পুলিশের তৎপরতায় ভয় পেয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমাগুলো লুকিয়ে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.