২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজানুর রহমান নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত মিজানুর রহমানকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত মিজানুর রহমানকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। মিজানুর রহমান ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এসএনডি/এমএ/১৮০৭ঘ.