২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিধবার জবাই করা লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার মালঞ্চী থেকে রোববার সকালে ময়না বেগম (৪০) নামে এক বিধবার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

যশোর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলার মালঞ্চী থেকে রোববার সকালে ময়না বেগম (৪০) নামে এক বিধবার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ময়না বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়ি মালঞ্চী গ্রামে জমি কিনে বাড়ি করেন। তিনি একটি চালের কলে শ্রমিকের কাজ করতেন। শনিবার রাতে ময়না বাড়ি থেকে নিখোঁজ হন। রোববার সকালে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট ফিলিং স্টেশনের পাশের মাঠে তার জবাই করা লাশ দেখতে পায় কৃষকরা। এরপর পুলিশ তা উদ্ধার করে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, কী কারণে ময়না বেগমকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬০০ ঘ.