২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানীর শ্যামপুরে শনিবার সন্ত্রাসীদের গুলিতে মাসুদুর রহমান রনি (২৫) নামে এক রেন্ট এ কার ব্যবসায়ী আহত হয়েছেন। হামলার সময় অস্ত্রসহ দু'সন্ত্রাসীকে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে শনিবার সন্ত্রাসীদের গুলিতে মাসুদুর রহমান রনি (২৫) নামে এক রেন্ট এ কার ব্যবসায়ী আহত হয়েছেন। হামলার সময় অস্ত্রসহ দু'সন্ত্রাসীকে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শ্যাপুরের পুরনো দনিয়া এলাকায় একটি দোকানের সামনে রনি বসে ছিলেন। এ সময় তিন থেকে চার সন্ত্রাসী তাকে লক্ষ করে কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি রনির তলপেটে বিদ্ধ হয়। রনির চিৎকারে ও গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে মান্নান ও নুরুল ইসলাম নামে দু'জনকে ধরে গণধোলাই দেয়। এরপর তাদের যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রনি জানান, কিছুদিন আগে তার কাছে দু'লাখ টাকা চাঁদা চেয়েছিল পলাশ বাহিনী। টাকা না দেওয়ায় তার ওপর হামলা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাবলেন, "আহত দু'সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১৯৪৮ ঘ.