গাজীপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ইজতেমা শুরু হবে।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সম্মিলন সফল করতে কয়েক হাজার মুসল্লি তুরাগ তীরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তাদের সঙ্গে আছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কর্মী।
শনিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠে গিয়ে দেখা যায় তুরাগের পূর্ব তীরে মুল মাঠের পরিচর্যা হচ্ছে। সেখানে ২৭৩ একর জুড়ে নির্মিত হচ্ছে প্যান্ডেল। এবার মাঠের উত্তর পশ্চিম অংশে স্টেশন রোড- আশুলিয়া বাইপাস সড়ক ঘেঁষে আন্তর্জাতিক ছাউনি স
bdnews24