২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পুকুর থেকে 'জেএমবি'র ১২ বোমা ও পাওয়ার জেল উদ্ধার

শহরের আখড়া বাজার এলাকা থেকে শনিবার ১২টি বোমা ও আটটি পাওয়ার জেল উদ্ধার করেছে পুলিশ। বোমার গায়ে 'জেএমবি-৩' লেখা ছিল। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, সম্ভবত ২০০৬ সালে বিভিন্ন জেলায় সিরিজ বোমা হামলার সময় পুলিশের তৎপরতায় ভয় পেয়ে জেএমবি জঙ্গিরা বোমাগুলো লুকিয়ে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের আখড়া বাজার এলাকা থেকে শনিবার ১২টি বোমা ও আটটি পাওয়ার জেল উদ্ধার করেছে পুলিশ। বোমার গায়ে 'জেএমবি-৩' লেখা ছিল। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, সম্ভবত ২০০৬ সালে বিভিন্ন জেলায় সিরিজ বোমা হামলার সময় পুলিশের তৎপরতায় ভয় পেয়ে জেএমবি জঙ্গিরা বোমাগুলো লুকিয়ে রাখে। পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আখড়া বাজার এলাকার আইনু ভূঞার পুকুর সেচে মাছ ধরার সময় লোকজন পলিথিনে মোড়ানো বোমার মত বস্তুগুলো দেখতে পায়। তারা কিশোরগঞ্জ সদর থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ১২টি বোমা ও আটটি পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৫ ঘ.