২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জুয়া খেলার আসর থেকে ছাত্রদল নেতাসহ সাতজন গ্রেপ্তার

নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি বাসায় জুয়ার আসর থেকে বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফেক মাহবুবসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সিলেট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি বাসায় জুয়ার আসর থেকে বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফেক মাহবুবসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর শাহী ঈদগাহ এলাকার হানিফ মঞ্জিলে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার আসর থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফেক মাহবুব ও নগরীর শাহী ঈদগাহ আরামবাগ এলাকার মুক্তারউদ্দিন খান (৩০), আম্বরখানা বড়বাজারের সোহেল আহমদ (৩৮), শাহী ঈদগাহ হুসনাবাগের সেলিম আহমদ (৩২), আরামবাগের কুদরত-এ-লতিফ (৩২), কাজীটোলার ইকবাল আহমদ (৩৩) ও উপশহরের সৈয়দ আলী মনজুরকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন সেট ও নগদ ২৯ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক বখতিয়ার উদ্দিন তাদের বিরুদ্ধে মামলা করেছেন। খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত সাতজনকে শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.