২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে শুক্রবার এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তারেক হোসেন (২০)। তিনি সাভারের জামগড়া এলাকার গেঞ্জি তৈরির কারখানা দোপাটিয়া অ্যাপারেলসে কাজ করতেন। হত্যার পর দুর্বৃত্তরা কাঠগড়া এলাকায় লাশটি ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সাভার, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে শুক্রবার এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তারেক হোসেন (২০)। তিনি সাভারের জামগড়া এলাকার গেঞ্জি তৈরির কারখানা দোপাটিয়া অ্যাপারেলসে কাজ করতেন। হত্যার পর দুর্বৃত্তরা কাঠগড়া এলাকায় লাশটি ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, কাঠগড়া এলাকার জয়নাল নামে এক ব্যক্তির বাড়ির পাশে একটি গর্তে তারেকের লাশটি দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আবদুস সাত্তার জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত দুস্কৃতকারীরা হত্যার পর বৃহস্পতিবার রাতের কোনো সময় লাশটি ফেলে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, তারেকের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সেলাহাটি গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫১ ঘ.