২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের লাশ উদ্ধার

সাভারে নবীনগর-কালিয়াকৈর সড়কের কবীরপুর বেতার কেন্দ্রের পার্শ্ব থেকে বৃহস্পতিবার জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

সাভার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে নবীনগর-কালিয়াকৈর সড়কের কবীরপুর বেতার কেন্দ্রের পার্শ্ব থেকে বৃহস্পতিবার জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমিনুল ইসলাম। তিনি ম্যাক্সি চালক এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাদিয়াসুলাই গ্রামের ইনছেফ আলীর ছেলে। তার পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট। এ ব্যাপারে আশুলিয়া থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক নাসিম উদ্দিন জানান, বুধবার রাতের কোন এক সময় যুবকটিকে জবাই করে হত্যার পর দৃস্কৃতকারীরা লাশটি ফেলে যায়। তিনি জানান, আমিনুলের বড় ভাই মমিনুল ইসলাম দুপুর ২টার দিকে আশুলিয়া থানায় এসে তার লাশ সনাক্ত করেন। তবে তার ম্যাক্সিটির খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.