ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বাংলাদেশে এক লাখ টন চাল রফতানির জন্য থাইল্যান্ডের কাছে আহ্বান জানিয়েছেন। দেশে খাদ্য ঘাটতি হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
থাইল্যান্ড এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেছে তাদের এজন্য দু'সপ্তাহ সময় লাগবে। বাংলাদেশকে এ চাল কিনে নিতে হবে বলে তারা জানিয়েছে।
ড. ইফতেখার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত চালেরমপোল থানচিতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, "আমরা জানি থাইল্যান্ডের কিছু উদ্বৃত্ত চাল রয়েছে এবং আমাদের চালের প্রয়োজন রয়েছে। আমি থাই রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি আমরা যাতে তার দেশ থেকে চাহিদা মতো চাল সংগ্রহ করতে পারি সে ব্যাপারে তিনি যেন সচেষ্ট থাকেন।"
তিনি বলেন, "আমরা আশা করছি এক লাখ টন চাল।"
চালের ক্রমবর্ধমান মূল্যের বিষয়ে তিনি বলেন, "এটা মোকাবেলার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে।"
গত কয়েক দিনে বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি মোটা চালই বিক্রি হচ্ছে কমপক্ষে ৩৫ টাকা করে। সরু চালের দাম ৪৫ টাকা।
গত মাসে বিদেশি দূত ও দাতাদের ব্রিফিং করার সময় সরকার জানিয়েছিল, আগামী মার্চ মাস নাগাদ বাংলাদেশের ২০ লাখ টন চাল প্রয়োজন। অন্যথায় খাদ্য সঙ্কট দেখা দেবে।
গত বছর দুইবার ভয়াবহ বন্যা এবং বিপর্যয়কর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের চাল উৎপাদন মারাত্মকভাবে বিঘি
bdnews24