২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোন্দকার দেলোয়ার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

বিএনপির মহাসচিব সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে বুধবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম ডায়াবেটিস হাসপাতালে ভতি করা হয়েছে। তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) -এ রয়েছেন। দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' মহাসচিব গুরুতর অসুস্থ বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণ করছেন।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে বুধবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম ডায়াবেটিস হাসপাতালে ভতি করা হয়েছে। তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) -এ রয়েছেন। দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' মহাসচিব গুরুতর অসুস্থ বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণ করছেন।'' গত কয়েকদিন ধরে খোন্দকার দেলোয়ার হোসেনের শরীরে উচ্চ তাপমাত্রা বিরাজ করছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। গত অক্টোবর মাসেও খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ হলে তাকে বারডেমে ভর্তি করা হয়। একমাস সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় ফিরে আসেন। প্রসঙ্গত, গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার সময় খালেদা জিয়া আবদুল মান্নান ভূঁইয়াকে বাদ দিয়ে খোন্দকার দেলোয়ারকে মহাসচিব নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭২৪ঘ.