ঢাকা, জানুয়রি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দর এলাকা থেকে বিষ্ণুমূর্তি চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত মো. আব্বাস আলী ও তার সহযোগী নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মনু সোহেল ইমতিয়াজ বিকেল ৪টার দিকে আব্বাস ও নাসিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে তাদের জামিনের আবেদন জানান।
গত শনিবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও থেকে আব্বাস ও উত্তরার মোল্লারটেক থেকে নাসিরকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার বিকেলে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
গত ২১ ডিসেম্বর ঈদের দিন প্রত
bdnews24