নড়াইল,জানুয়ারী ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নিু মাধ্যমিক বিদ্যালয়টি আট বছরেও এমপিওভুক্ত ( মান্থলি পেমেন্ট অর্ডার) হয়নি। বেতন-ভাতা না পেয়ে আট শিক্ষকের তিনজন ইতোমধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন।
এছাড়া বিদ্যালয় ভবনের নির্মাণ কাজও শেষ করা যায়নি টাকার অভাবে। এসব কারণে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৯ সালে সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বীরশ্রেষ্ঠের গ্রাম মহিষখোলা ও ফেদি এলাকা সংলগ্ন পাঁচ-ছয়টি গ্রামের ১৭৫ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। কিন্তু দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে শিক্ষকেরা হতাশায় ভুগছেন।
স্কুল সুত্রে জানা গেছে, ২০০৬ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয়টিকে পাঁচ বছরের জন্য নিু মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অস্থায়ী স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির পরিপ্রেক্ষিতে এমপিওভূক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে। পাঁচটি শ্রেণীকক্ষের অবস্থা জরাজীর্ণ। অধিকাংশ শ্রেণীকক্ষেরই দরজা-জানলা নেই। শিক্ষার্থ দের জন্য নেই পর্যাপ্ত বেঞ্চ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোর্ড থেকে বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার পর শিক্ষা মন্ত্রাণলয়ে এমপিওর জন্য আবেদন করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
তিনি জানান, "আট বছরেও এমপিওভূক্ত না হওয়ায় বেতন-ভাতা না পেয়ে আট জন শিক্ষকের তিনজনই চাকরি ছেড়ে দিয়েছেন। টাকার অভাবে নির্মাণ কাজও শেষ করা সম্ভব হয়নি।
বীরশ্রেষ্ঠের স্ত্রী ফজিলাতুননেছা বলেন, দীর্ঘ আট বছরেও বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভূক্ত না হওয়া দুঃখজনক।
জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদার বলেন, এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তিনি একাধিকবার চিঠি দিয়েছেন।
তিনি আশা করেন, একজন জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি খুব তাড়াতাড়ি এমপিওভুক্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এমএসবি/১৫১৮ ঘ.
bdnews24