২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। রোববার রাত ৭টা ৫৯ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 05:39 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। রোববার রাত ৭টা ৫৯ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের ৬২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর রাত নয়টা ৪৮ মিনিটে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। আট দিনের ওই সফরে প্রধান উপদেষ্টা ১০ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সঙ্গে তার স্ত্রী নীনা আহমদও ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আলী ইমাম মজুমদার ও প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন ২২ জন। নিউইর্য়ক অবস্থানকালে ফখরুদ্দীন আহমদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেন। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অধিবেশনেও যোগ দেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া কয়েকটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ইউএনডিপি, ইউএনএফপিসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এছাড়া ফখরুদ্দীন আহমদ নিউইর্য়কে এশিয়া সোসাইটি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএসবি/২৩৩০ ঘ.