বড় শখ করে তমালকে বিয়ে দিয়েছিল বাবা-মা। কিন্তু রোববার সকালে ছেলের দাহ করার পর এখন তাদের সঙ্গী কেবল শোক। বিয়ের মাত্র চার মাসের মাথায় বিধবা হয়ে তমালের স্ত্রীর কাছে পৃথিবীর সবকিছুই যেন অর্থহীন। আর তমালের মায়ের আক্ষেপ, ভগবান ছাড়া এখন আর কার কাছে আমি ছেলের জন্য বিচার চাইব! সীতাকুণ্ডের মহালঙ্গা গ্রাম জুড়ে তমালের আকস্মিক মৃত্যুই এখন আলোচনার প্রধান বিষয়। শনিবার দুপুরে বারৈয়াঢাকা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের স্কুল কেন্দ্রে ভোটার তালিকার ছবি তুলতে গিয়ে এক অপ্রীতিকর ঘটনার জের ধরে নিহত হয় তমাল কুমার দাশ (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Sep 2007, 03:34 PM
Updated :
26 Apr 2022, 02:48 PM
চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)