ঢাকা, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পত্রপত্রিকায় প্রকাশিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় নাম আসায় চাকরিতে ইস্তফা দিয়েছেন উপসচিব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম।
কানাডা থেকে রোববার তিনি সংস্থাপন সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সংস্থাপন সচিব আবদুস সালাম খান টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, "নৈতিক কারণ দেখিয়ে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজই আমি এটি পেয়েছি।"
আলাউদ্দিন আহম্মদ এখন ছুটিতে কানাডা আছেন। সেখান থেকে ফ্যাক্সে পাঠানো পদত্যাগপত্রে তিনি দাবি করেন, ১৮ বছরের চাকরি জীবনে কোনো দুর্নীতি করেননি। এরপরও স
bdnews24