২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত দ্রুত কঠিন মন্তব্যের সময় আসেনি: সমালোচনার জবাবে সিইসি

নিবন্ধনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, "এ ধরনের মন্তব্য করার সময় এখনো আসেনি। আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করা হবে। সে আলোচনা সবেমাত্র শুরু হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিবন্ধনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, "এ ধরনের মন্তব্য করার সময় এখনো আসেনি। আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করা হবে। সে আলোচনা সবেমাত্র শুরু হয়েছে।" রোববার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না করানোর বিষয়টি 'রাজনৈতিক' উল্লেখ করে তিনি বলেন, "রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিছু করার নেই।" সিইসি বলেন, "রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ব্যাপারে তাদের যেসব শর্ত নির্বাচন কমিশন দিয়েছে, তা প্রস্তাবনা মাত্র। দলগুলোর মতামতের ভিত্তিতে এবং আলোচনা সাপেক্ষে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।" নিবন্ধনের ক্ষেত্রে বড় ধরনের মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে বলে তিনি জানান। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো কোনো মহল থেকে যে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমাদের ব্যাপারে এত দ্রুত কঠিন মন্তব্য করা উচিত নয়।" গত শনিবার রাজধানীতে একটি সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের যে কোনো ধরনের ভূমিকার বিরোধিতা করে বলেছিলেন, "এসব ক্ষেত্রে নাক গলালে কমিশন অচিরেই বিতর্কিত হয়ে পড়তে পারে।" এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে শামসুল হুদা বলেন, "আমাদের (নির্বাচন কমিশন) বিতর্কিত বলার উনি কে? তিনি (আকবর আলী) নিজেই তো বিতর্কিত।" ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিবন্ধিত না করা কিংবা নিষিদ্ধের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয় বলে উল্লেখ করে সিইসি বলেন, "১৯৭৫ সালের পর আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলাম না। তখন থেকেই তো এ ধরনের রাজনীতি শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে জোট বেঁধে আন্দোলন ও নির্বাচনও করেছে।" তিনি বলেন, "এটি একটি রাজনৈতিক সমস্যা। এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। কমিশনের এ বিষয়ে কিছু করার নেই।" এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুল হুদা বলেন, "২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন ওয়াদাবদ্ধ। এর কোনো হেরফের হবে না, তবে তারিখ এগিয়ে আনা গেলে ভালো।" তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ পূর্ণ না হওয়ায় এখন এখানে নির্বাচন করা হবে না। বাকি পাঁচটি কর্পোরেশনে নির্বাচন দ্রুতই হবে। সিইসি বলেন, "সর্বশেষ তালিকা অনুযায়ী সারাদেশে ভোটার সংখ্যা সোয়া সাত কোটি। মাত্র ১৮ মাসের মধ্যে ছবিসহ নতুন একটি ভোটার তালিকা তৈরি দূরহ কাজ। সীমিত জনবল নিয়ে সেটাই করার চেষ্টা চলছে।" বিগত ভোটার তালিকাগুলোতে নানা গলদ ছিল উল্লে