ঢাকা, সেপ্টেম্বর ২৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৮ সালের মার্চ মাসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভায় ২০০৮ সালের মার্চ মাসে কংগ্রেস অনুষ্ঠান এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিত করতে সরকারের ঘোষিত আকাঙ্খার প্রতি বিশ্বস্ততা প্রদর্শনের জন্য অবিলম্বে দেশের সর্বত্র সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভায় কংগ্রেসকে সামনে রেখে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সব শাখা সম্মেলন, ২০০৮ এর জানুয়ারি মাসের মধ্যে উপজেলা ও ফেব্র"য়ারির মধ্যে জেলা সম্মেলন শেষ করার পরিকল্পনা নেওয়া হয় বলে দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে শুক্রবার সকালে সিপিবি'র জাতীয় পরিষদের দুইদিনব্যাপী সভা শুরু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/২১৩৬ঘ.
bdnews24