২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ডাকাতের ছুরিকাঘাতে এক পরিবারের ছয় জন আহত

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জালালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক পরিবারের ছয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জালালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক পরিবারের ছয় জন আহত হয়েছে। রাজনগর থানার উপ-পরিদর্শক বিজয় কৃষ্ণ জানান, রাত দেড়টার দিকে সন্তোষ রঞ্জন দেবের বাসায় একদল ডাকাত হানা দেয়। ওই সময় লুটপাটে বাধা দিতে গেলে সন্তোষ দেব ও বেলা রাণী, তাদের মেয়ে রীপা রানী দেব, আত্মীয় বরেন্দ্র দেব, নীলা রানী দেব ও কাজের ছেলে রূপেন্দ্র শব্দকরের ওপর ডাকাতরা ছুরি চালায়। এদের মধ্যে গৃহকর্তা সন্তোষ রঞ্জন দেব ও তার স্ত্রী বেলা রাণী দেবকে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গৃহকর্তা সন্তোষ রঞ্জন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেছেন, ডাকাতরা তার বাড়ি থেকে নগদ ৮৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা বিজয় কৃষ্ণ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৭ ঘ.