২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে ও হলে ঢুকতে পরিচয়পত্র দেখাতে হবে চবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার পর পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হলে ঢোকার ক্ষেত্রে শিক্ষার্থীদের সিট বরাদ্দের কাগজপত্র দেখাতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার পর পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হলে ঢোকার ক্ষেত্রে শিক্ষার্থীদের সিট বরাদ্দের কাগজপত্র দেখাতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্য ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ওঠার ক্ষেত্রেও পরিচয়পত্র দেখাতে হবে। এজন্য নগরীর বটতলী, ঝাউতলা, ষোলশহর, চৌধুরী হাট, ফতেয়াবাদ ও বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রক্টরিয়াল কমিটি ও পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক দল কাজ করবে। হল বা ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ