২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিন জনের বিরুদ্ধে নোটিশ দিয়েছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন আরো তিনজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এছাড়া তদন্ত শেষ হওয়া নয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মোখলেস-উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন আরো তিনজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এছাড়া তদন্ত শেষ হওয়া নয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মোখলেস-উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। দুদক সচিব জানান, কমিশন সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য যে তিন জনকে নোটিশ দিয়েছে তারা হলেন ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার, আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের ছেলে জিয়াউদ্দিন আহম্মেদ মজুমদার এবং কেরানীগঞ্জের শুভাড্ডার ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন। ইতিমধ্যে তাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দুদক সচিব জানান। দেশে জরুরি অবস্থা জারির পর ফেব্র"য়ারি মাস থেকে বুধবার পর্যন্ত কয়েক দফায় মোট ১৩৮ জনকে নোটিশ দেয় দুদক। এ নিয়ে নোটিশপ্রাপ্তদের মোট সংখ্যা দাড়ালো ১৪১ জন। দুদক সচিব আরো জানান, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা নয়টি মামলার তদন্ত শেষ হয়েছে এবং দুদকের বৈঠকে তা অনুমোদন করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা.এইচবিএম ইকবাল, সাবেক বিএনপি সাংসদ হাফিজ ইব্রাহিম, রাশেদুজ্জামান মিল্লাত, সিবিএ নেতা বিএম বাকির হোসেন, এম আনোয়ারুল ইসলাম, সাবেক বিএনপি সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু, বিএনপি নেতা চৌধুরী আলম এবং সাবেক জামায়াত দলীয় সাংসদ শাহজাহান সিরাজের বিরুদ্ধে এ মামলাগুলো দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১৮৫৮ঘ.