চাঁদপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের আইজি নূর মোহাম্মদ দাবী করেছেন, আগের চেয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা এখন অনেক বেড়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর কমিউনিটি পুলিশের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশকে আরো গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে মডেল থানা কনসেপ্ট চালু করা হবে। এজন্য সারাদেশে ১৭ টি মডেল থানা চালু করা হচ্ছে।
আসন্ন পবিত্র ঈদ ও পূজা উপলক্ষে দেশের সর্বত্র পুলিশ বাহিনীকে আইন-শৃঙ্খলা বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান আইজিপি।
পুলিশ সুপার মো. ওবায়েদুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আমির উদ্দিন, জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম, পৌর চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24