২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বুধবার সন্ধ্যায় ছিনতাইকারীর গুলিতে গৌতম চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় বুধবার সন্ধ্যায় ছিনতাইকারীর গুলিতে গৌতম চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুদী ব্যবসায়ী গৌতম দাস মটর সাইকেলে করে কালিশুড়ি বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে কাছে থাকা এক লাখের বেশি টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। গৌতম বাধা দিলে ছিনতাইকারীরা তার পিঠে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ গৌতমকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই ছিনতাইয়ের ঘটনায় বাউফল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪০৯ ঘ.