চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিম্নমানের কাঁচামাল দিয়ে ইফতার তৈরি করায় বুধবার নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার 'মিষ্টি মেলা ফুড প্রোডাক্টস'কে ২ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নাজিম উদ্দিনকে এক মাসের করাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী।
মুনীর চৌধুরী জানান, মিষ্টি মেলায় অভিযান চালিয়ে ইফতার তৈরির জন্য রাখা ২০০ কেজি পঁচা পেঁয়াজ, পঁচা মরিচ, গাজর, নষ্ট মোরব্বা, পাম অয়েল, পোড়া তেল, ক্রুড অয়েল আটক করা হয়েছে।
তিনি বলেন, "জনস্বাস্থ্য বিপন্ন করায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে, মালিককে জরিমানা করা হয়েছে এবং ব্যবস্থাপককে কারাদণ্ড দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/২৩৪১ ঘ.
bdnews24