২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চিনিকল ও মৌলভীবাজারে দোকানে আগুন

চট্টগ্রামে কর্ণফুলী থানার ইসা নগরের এস আলম সুগার মিলে মঙ্গলবার বিকেলে আগুন লেগে বেশকিছু অংশ পুড়ে গেছে। এছাড়া, মৌলভীবাজার জেলার একটি বাজারে পুড়ে গেছে নয়টি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী থানার ইসা নগরের এস আলম সুগার মিলে মঙ্গলবার বিকেলে আগুন লেগে বেশকিছু অংশ পুড়ে গেছে। এছাড়া, মৌলভীবাজার জেলার একটি বাজারে পুড়ে গেছে নয়টি দোকান। চট্টগ্রামের আগ্রাবাদ দমকল স্টেশনের টেলিফোন অপারেটর প্রহল্লাদ সিংহ আমাদের চট্টগ্রাম অফিসকে জানান, এস আলম সুগার মিলে মঙ্গলবার বিকেলে গ্যাস কুলার ট্যাংক ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুনে নির্মাণাধীন এ মিলটির বেশকিছু যন্ত্রপাতি পুড়ে যায়। তিনি বলেন, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মৌলভীবাজার প্রতিনিধি জানান, কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে মঙ্গলবার সকালে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। চৈত্রঘাট বাজার কমিটির সভাপতি জালালউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিয়োর ডটকমকে জানান, আগুনে নয়টি দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানান। মৌলভীবাজারের দমকল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে একটি ফার্মেসি, দুটি স্টেশনারি, একটি মোরগের ফার্ম, একটি লেপতোষকের দোকান, তিনটি কাঁচামালের দোকান ও একটি জ্বালানি কাঠের দোকান পুড়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এসএনডি/২২৪৯ ঘ.