পটুয়াখালী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার জৈনকাঠী গ্রাম থেকে পসামবার রাতে জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে জাল পাঁচ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিদ্দিকুর রহমান (৩৮), সোহেল (৩২), জাহাঙ্গীর (৪০) ও তামান মোল্লা (৪৬)।
র্যাব- ৮ এর অধিনায়ক মেজর ওসমানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ দিন ধরে চক্রটি জাল টাকা দিয়ে বিভিন্ন মালামাল কিনত। গোপন সংবাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৪২ ঘ.
bdnews24