২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতলাখ টাকার নিচে লেনদেনে কড়াকড়ি শিথিল

ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে তথ্য জানানোয় কড়াকড়ি কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা সাতলাখ টাকার নিচে টাকা তুললে বা জমা দিলে এ বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করতে হবে না। এতদিন এ সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে তথ্য জানানোয় কড়াকড়ি কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা সাতলাখ টাকার নিচে টাকা তুললে বা জমা দিলে এ বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করতে হবে না। এতদিন এ সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারির পর সেটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মাহাফুজুর রহমান স্বাক্ষরিত 'নগদ লেনদেন রিপোর্ট (সিটিআর) দাখিলকরণ' শীর্ষক এই সার্কুলারে বলা হয়, "২০০৫ সালের ২১ ডিসেম্বর জারি করা সার্কুলারের নির্দেশনা অনুযায়ী কোনো একটি হিসাবে পাঁচ লাখ টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা বা উত্তোলনের ক্ষেত্রে নগদ লেনদেন রিপোর্ট (সিটিআর) বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হতো। ওই নিম্নসীমা পাঁচ লাখ টাকা থেকে বৃদ্ধি করে সাত লাখ টাকা করা হলো।" এ আদেশ সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে সার্কুলারে জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকগুলোকে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) আগের মতো দাখিল করতে হবে। প্রসঙ্গত, নগদ লেনদেন রিপোর্ট (সিটিআর) নিয়ে ব্যাংকগুলোতে গ্রাহকদের অযথা হয়রানি করা হচ্ছে বলে এর আগে অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এরপর গত ১৬ সেপ্টেম্বর সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এনিয়ে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএমএ/এসএনডি/এমএ/১৬২২ ঘ.