ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাক্ষ্য দিতে বিএনপি--জামায়াত জোট সরকারের সাবেক ৫ মন্ত্রী মঙ্গলবার দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন।
মামলার তদন্তকারী তিন সদস্যের একটি কমিটি সাবেক মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। তারা গ্যাটকোকে অবৈধভাবে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার বিষয়ে সাবেক মন্ত্রীদের কাছে তথ্য জানতে চান কর্মকর্তারা জানিয়েছেন।
দুদকে হাজিরা দেওয়া পাঁচ মন্ত্রীর একজন সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির সহসভাপতি এম শামসুল ইসলাম জিজ্ঞাসাবাদ শেষে দুদুক কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ''মামলাটি আদালতে বিচারাধীন আছে। এটা সাব জুডিস বিষয়। এ নিয়ে কোনো কথা বলব না।'' অন্যরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিগত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই পাঁচ সদস্য হচ্ছেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, সাবেক তথ্য মন্ত্রী শামসুল ইসলাম এবং জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নয় সদস্যের পাঁচজন মঙ্গলবার দুদুকে হাজির হন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কে এম মোশাররফ হোসেন কেন্দ্রীয় কারাগারে আছেন। সাবেক বানিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থান করায় তিনি হাজির হতে পারেননি। কমিটির সদস্য সচিব মন্ত্রিপরিষদ সচিবকে সাক্ষ্য দিতে তলব করেনি দুর্নীতি দমন কমিশন।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বন্দী দুই সাবেক মন্ত্রীকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুদক মহানগর মুখ্য হাকিম আদালতের আদেশ নেবে।
মঙ্গলবার সেগুন বাগিচার কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চম তলায় সভা কক্ষে মামলার তদন্তকারী টাস্ক ফোর্সের প্রধান মেজর মো. মোস্তফা কামাল, দুদকের তদন্তকারী উপ-পরিচালক জহিরুল হুদা ও সিআইডি'র পরিদর্শক নুরুল ইসলামের সমন্বয়ে গঠিত কমিটি সাবেক পাঁচ মন্ত্রীর সঙ্গে পর্যায়ক্রমে কথা বলেন।
তারা এক একজনের সঙ্গে ৩০ মিনিটের বেশি সময় ধরে কথা বলেছেন। মামলা সংক্রান্ত বিষয়ে বিশেষ করে ক্রয় সংক্রান্ত কমিটি কীভাবে গ্যাটকোকে কাজ করার দরপত্র প্রদান করেন সে বিষয়ে কমিটি সাবেক মন্ত্রীদের কাছে তথ্য নেন। সকাল ১১টা থেকে ২ টা ২০ মিনিট পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে।
মঙ্গলবার সকাল থেকে দুদকের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দুদুকের প্রধান ফটকে অবস্থান নেয়। সাবেক মন্ত্রীদের মধ্যে কেবল সাইফুর রহমান অসুস্থ থাকায় তার গাড়ি দুদুকের কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়। অন্যরা ফটকের বাইরে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন।
সাবেক মন্ত্রীদের মধ্যে প্রথম দুদক কার্যালয়ে প্রবেশ করেন অর্থমন্ত্রী সাইফুর রহমান। সকাল ১১টার ঠিক আগে তিনি সেখানে যাওয়ার পর তাকে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে বসানো হয়। পরে লিফটে পাঁচ তলায় নিয়ে মামলার তদন্ত সংক্রান্ত কমিটির কাছে হাজির করানো হয়।
১১ টা ৫৫ মিনিটে সাইফুর রহমান বাড়ি চলে যাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম। বেলা ১২টা তিনি অফিসে আসার পর তাকেও পাঁচ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এই মন্ত্রীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। বেলা ১২ টা ৪০ মিনিটে দুদক থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, "এটি একটি বিচারাধীন বিষয়। এটা নিয়ে মন্তব্য করা যাবেনা।''
১২ টার একটু পরে কার্যালয়ে আসেন মান্নান ভূঁইয়া। ১টা ১০ মিনিটে তিনি দুদক কার্যালয় ত্যাগ করেন। এর আগে ১টা ছয় মিনিটে এমকে আনোয়ার দুদকে পৌঁছান। ১টা ৪৫ মিনিটে মতিউর রহমান নিজামী দুদক কার্যালয়ে পৌঁছান। ২টা ২৮ মিনিটে তিনি দুদক থেকে বেরিয়ে যান।
নিজামী প্রবেশের আগেই দুদক কার্যালয়ের সামনে জামায়াতের শতাধিক নেতা-কর্মী সমবেত হয়। এক পর্যায়ে পুলিশ তাদের কার্যালয়ের সামনের থেকে সরিয়ে দেয়। জামায়াতের আমীরের সঙ্গে প্রায় ২০ জন আইনজীবীসহ মহানগর জামায়াতের নেতারাও আসেন। তবে তারা দুদুকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভা কমিটি প্রথমবার নাকচ করলেও পরে কোনো প্রশ্ন উত্থাপন ছাড়াই গ্যাটকোকে কার্যাদেশ দেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাবেক সদস্যদের ডাকা হয়েছে।
রোববার কমিশনের সচিব সচিব মো. মোখলেস উর রহমান রোববার সাংবাদিকদের কাছে তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (পারচেজ কমিটি) ছয়জনের কাছে নোটিশ পাঠানোর কথা জানান। সময়মত চিঠি পাওয়া নিশ্চিত করতে সোমবার বিশেষ ডাকে এ চিঠি পাঠানো হয়।
গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিচালনার কাজ বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
২০০৩ সালের ঘটনার ভিত্তিতে করা এ মামলার এজাহারে তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ২০০৩ সালে এ দায়িত্ব 'অদক্ষ ও অনভিজ্ঞ প্রতিষ্ঠান' গ্যাটকোকে দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে, তখনকার নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেন ও তার পরিবারের সদস্যরা অবৈধ হস্তক্ষেপ করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে কোকোর মাধ্যমে কাজটি গ্যাটকোকে পাইয়ে দেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালের ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গ্যাটকোর কনটেইনার হ্যান্ডলিংয়ের কোনো অভিজ্ঞতা নেই উলে
bdnews24