পরিবেশবান্ধব অর্থনীতি নিশ্চিত করুন: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে এখনই পদক্ষেপ না নিলে সবাইকে চড়া মূল্য দিতে হবে। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব অর্থনীতি নিশ্চিত করতে সরকারগুলোকে আরও উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জলবায়ুর পরিবর্তন বিষয়ক নিউ ইয়র্কে জাতিসংঘের প্ল্যানারি সেশনে সোমবার দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। জলবায়ুর পরিবর্তন বিষয়ক এই অধিবেশনে তার সঙ্গে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬২-তম অধিবেশন শুরুর আগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Sep 2007, 04:56 PM
Updated :
26 Aug 2022, 08:40 PM
(সম্পাদকদের জন্য: প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার আগ পর্যন্ত এই প্রতিবেদন ছাপা যাবে না)
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)