চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা উপজেলায় সোমবার তৈয়ব হাসান (২৮) নামে একজনকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
তৈয়বের বাড়ি পরৈকড়া ইউনিয়নের ভিংরোল গ্রামে।
আনোয়ারা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক নূর আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, তৈয়ব হাসান সৈয়দকুচিয়া গ্রামের মোহাম্মদ আলীর কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে জয়কালী বাজারে একটি স-মিল খোলেন। এই টাকা পরিশোধ করে সুদের টাকা শোধ না করায় মোহাম্মদ আলীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
সোমবার সকাল ১০টার দিকে মোহাম্মদ আলী কয়েক সহেযোগীকে নিয়ে জোর করে তৈয়বকে অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর জয়কালী বাজারের কাছে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় পড়ে আহত হন তৈয়ব। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় তৈয়বের পরিবার হত্যা মামলা করবে বলে জানান নূর আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২২৩৬ ঘ.
bdnews24