ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেন্সিডিল রাখার দায়ে কেরানীগঞ্জের খোলামোড়া বাজারের মো. মাহীন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার বিকেলে ঢাকা জেলার ৭ম অতিরিক্ত দায়রা জজ মো. মুখলেসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
২০০৫ সালের ২৭ ডিসেম্বর রাতে কেরানীগঞ্জ থানার পুলিশ মাহীন শেখের বাড়ি থেকে আট লিটার ফেন্সিডিল উদ্ধার করে বলে মামলার অভিযোগে বলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০০৬ ঘ.
bdnews24