২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে ঢাকায় বিডিআর-বিএসএফ এর সীমান্ত সম্মেলন

আগামী মাসে ঢাকায় বিডিআর-বিএসএফ এর সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে ঢাকায় বিডিআর-বিএসএফ এর সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডিআর সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডিআর কর্মকর্তারা জানান, সম্মেলনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নেতৃত্ব দেবেন বিএসএফ এর মহাপরিচালক আশীষ কুমার মিত্র। এতে অংশ নিতে বিএসএফ এর ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল ঢাকায় আসবে। সম্মেলনে বিডিআর এর নেতৃত্ব থাকবেন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া মাদক চোরাচালান, সীমান্তে গুলি করে বাংলাদেশের নাগরিক মেরে ফেলা, সীমান্ত চিহ্নিতকরণ, তারকাটার বেড়াসহ বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। চলতি বছরের ফেব্র"য়ারি মাসে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সর্বশেষ সম্মেলন হয় দিল্লিতে। সেখানে বিডিআর এর পক্ষ থেকে ভারতে থাকা বাংলাদেশী সন্ত্রাসীদের একটি তালিকা বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। তাদের আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানায় বিডিআর। বিএসএফ এর পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভিতরে এসে অবস্থান করছে দাবি করে তাদের একটি তালিকা বিডিআরকে দেওয়া হয়েছিল। বিডিআর এর একজন কর্মকর্তা বলেন, "দু'দেশের সীমান্ত রক্ষীদের সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা চলছে। আগের যে কোনো সময়ের চেয়ে বিএসএফ এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ভালো। বিভিন্ন সেক্টরে বিডিআর ও বিএসএফ সদস্যদের মধ্যে খেলাধুলাসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।" সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশীদের নিহত হওয়ার ঘটনা এখনো বন্ধ হয়েনি। বিডিআর কর্মকর্তারা জানান, গত বছরের অক্টোবর থেকে চলতি মাস পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে ৯০ জন বাংলাদেশী নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/জিএনএ/১৯০০ ঘ.