২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ইউনিয়ন পর্যায়ে ভোটার তালিকার কাজ শুরু

রংপুরে ইউনিয়ন পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

রংপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুরে ইউনিয়ন পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ সোমবার শুরু হয়েছে। সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মমিনপুর, হরিদেবপুর ও উত্তম ইউনিয়নে প্রকল্পের কাজ সোমবার শুরু হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র। পর্যায়ক্রমে বাকি আট ইউনিয়নে প্রকল্পের কাজ চলবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ভোটার নিবন্ধনের এ কাজ শেষ হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। সুভাষ চন্দ্র জানান, ১১টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে ভোটার নিবন্ধন চলবে। এ জন্য কাজ করবে ৮৯২ জন তথ্য সংগ্রহকারী, ১৯৭ জন সুপারভাইজার এবং ১১ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা। নিবন্ধিত হওয়ার জন্য ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে বলে তিনি জানান। নির্বাচন অফিস জানায়, রংপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে সম্ভাব্য ভোটার সংখ্যা ২লাখ ৬১ হাজার ১১০ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৩ ঘ.