২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার কাজে মোবাইল ফোন কোম্পানিগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে ছয়টি মোবাইল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা মতবিনিময় করেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে ছয়টি মোবাইল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা মতবিনিময় করেন । মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজে জনসচেতনতা বাড়াতে গতকাল (রোববার) আমরা ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা চেয়েছি। তার ধারাবাহিকতায় আজ মোবাইল কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হল।" তিনি বলেন, "নভেম্বরে আমরা ব্যাপক আকারে ভোটার তালিকার কাজ শুরু করতে যাচ্ছি। প্রত্যন্ত এলাকায় ভোটারদের উদ্ধুদ্ধ করার জন্য আমরা মোবাইল কোম্পানিগুলোর সহযোগিতা চেয়েছি।" এম সাখাওয়াত আরও বলেন, মোবাইল কোম্পানিগুলোকে বলা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে ভোটারদের উদ্ধুদ্ধ করা যায়। এছাড়া বড় বড় শহরগুলোতে ভোটার তালিকার কাজ চলার সময় এসএমএস দিয়ে গ্রাহকদের কখন কোন এলাকায় ভোটার তালিকার কাজ হবে তা জানানোর পরামর্শ দেওয়া হয়। মোবাইল কোম্পানিগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত