ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিুচাপের কারণে উত্তাল সাগরে এখনও বহু জেলে নিখোঁজ রয়েছে। শনিবার কক্সবাজার, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ট্রলার ডুবে যায়। রোববার পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি প্রায় ১০০ ট্রলারের। এসব ট্রলারের প্রায় এক হাজার জেলে নিখোঁজ রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিুচাপটি রোববার ভোরে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে স্থলভাগের আরও ভেতরে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে।
তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়ো হাওয়া বইছে। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। উত্তাল সাগরে নিখোঁজ ট্রলারের বেশ কয়েকটি রোববার ভোরে ফিরে এলেও এখনও প্রায় এক হাজার জেলে নিখোঁজ রয়েছে।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, রোববার দ্বিতীয় দিনের মতো পটুয়াখালীতে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। নিম্নচাপের প্রভাবে বাড়তি জোয়ারে এদিন শহরের এক তৃতীয়াংশ এলাকা তিন থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হয়। রাস্তায় পানি ওঠায় কুয়াকাটা এবং মহিপুর ফেরির পন্টুন ডুবে পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
মহিপুর থেকে মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বঙ্গোসাগরের নিখোঁজ ট্রলারের ১০টি ফিরে এসেছে। এখনো ২৬ জেলেসহ দুটি ট্রলার নিখোঁজ রয়েছে। ২৪ জেলেসহ দুটি ট্রলার ডুবে গেছে।
বরগুনা প্রতিনিধি জানান, শনিবার ডুবে যাওয়া পাঁচটি ট্রলারের ৬২ জন জেলের মধ্যে রাতেই ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এফবি আলাউদ্দিন হাফিজ নামের একটি ট্রলারের ১৫ জেলে এখনও নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
এখনও শতাধিক ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
বরিশাল প্রতিনিধি জানান, খারাপ আবহাওয়ার কারণে রোববার বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ'র বরিশাল অফিসের নৌবন্দর কর্মকর্তা রফিকুল জানান, ঢাকা থেকে তাকে বলা হয়েছে বরিশাল থেকে কোনো লঞ্চ যেন ছাড়া না হয়।
গত শুক্রবার বরিশাল থেকে ৬৫ ফুটের চেয়ে কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত দুদিন ৬৫ ফুটের বেশি দৈর্ঘের লঞ্চগুলো ভোলা ও পিরোজপুর রুটে চলাচল করলেও রোববার সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হলো।
কক্সবাজার প্রতিনিধি জানান, উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়া পাঁচটি ট্রলারের মাঝি-মাল্ল
bdnews24