২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে সাভারে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন মালিকানার 'পান্না টেক্সটাইলস' এ রোববার বকেয়া বেতনের দাবিতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন মালিকানার 'পান্না টেক্সটাইলস' এ রোববার বকেয়া বেতনের দাবিতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পান্না টেক্সটাইলের অ্যাসিটেন্ট প্রডাকশন অফিসার বিজয় কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ১৫০০ শ্রমিক একত্রিত হয়ে বিকাল সাড়ে ৩টার দিকে কারখানায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা চালায়। পরে পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষ বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকদের হামলায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে কারখানার মহাব্যবস্থাপক খালেদ খান দাবি করেন। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মনিজরুজ্জামান জানান, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কারখানাটির শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। এ মাসে বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.